← Back to listings Garikini
Free listing

Fully SS Steel Food Cart

৳ 25000

📍 Dhanmondi, Dhaka, Dhaka

Posted 2026-09-12 13:48:12

📞 Call seller
Description
মেসেজ দেয়ার আগে দয়া করে ডিটেইলস পড়বেন ফুড কার্ট বিক্রি হবে — মাত্র ২৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে) ব্যবসা করার উদ্দেশ্যে নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী খুব যত্ন করে তৈরি করা একটি মজবুত Food Cart বিক্রি করা হবে। কার্টটি তৈরি করতে শুধুমাত্র ফুড কার্টের নির্মাণ খরচ—SS Steel, Glass, শ্রমিকের মজুরি ও অন্যান্য কাজসহ প্রায় ৫৫,০০০ টাকা খরচ হয়েছিল। পরবর্তীতে ব্যবসা কন্টিনিউ না করায় দীর্ঘদিন ব্যবহার না করে পড়ে ছিল। সেই কারণে কিছু জায়গায় ময়লা/ধুলা জমেছে এবং দীর্ঘদিন পড়ে থাকার কারণে সামান্য কিছু কাজ করাতে হবে। 📐 কার্টের সাইজ: লম্বা: ৬ ফিট প্রস্থ: ৪ ফিট সম্পূর্ণ SS Steel দিয়ে তৈরি যথেষ্ট মজবুত ও ভারী কাঠামো Food Business-এর জন্য উপযোগী ⭐ কার্টটির বিশেষ সুবিধা: ✅ পুরো কার্টটি অনেকটা Protective Shield/Layer দিয়ে তৈরি করা হয়েছে। ✅ উপরের মূল Working Space-এর চারপাশে SS Steel-এর Protective Shield রয়েছে, যা কাজের জায়গাকে সুরক্ষিত রাখে। ✅ কার্ট বন্ধ করার সময় উপরের অংশটি বন্ধ করে রাখা যায় এবং ব্যবসার সময় খুলে Working Space হিসেবে ব্যবহার করা যায়। ✅ নিচের অংশে এবং ভিতরে অনেকগুলো Storage Space/জায়গা রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের মালামাল, খাবারের উপকরণ, বাসনপত্র ইত্যাদি রাখা যাবে। ✅ সামনে বড় Working/Serving Area থাকায় ফুচকা, চটপটি, জুস, শরবত, ফাস্টফুড, স্ন্যাকস, বার্গার, স্যান্ডউইচ, কফি ইত্যাদি ব্যবসার জন্য ব্যবহার করা যাবে। ⚠️ বর্তমানে যে সামান্য কাজ করতে হবে: কার্টটি দীর্ঘদিন ব্যবহার না করে পড়ে থাকার কারণে— 🔧 ১টি চাকা খুলে গেছে। চাকাটি ওয়ার্কশপ/ঝালাইয়ের দোকানে নিয়ে গিয়ে Gas Welding করে আবার লাগিয়ে নিতে হবে। ভ্যান ভাড়া ও ঝালাইসহ আনুমানিক ১,০০০ টাকা খরচ হতে পারে। 🪟 সামনের Front Glass ভেঙে গেছে। নতুন গ্লাস লাগাতে আনুমানিক ১,০০০ টাকা খরচ হবে। 👉 অর্থাৎ মোটামুটি ২,০০০ টাকার মতো খরচ করলেই কার্টটি আবার সুন্দরভাবে ব্যবহারযোগ্য করে নেওয়া যাবে। আমি চাইলে এই কাজগুলো করিয়ে তারপর বেশি দামে বিক্রি করতে পারতাম, কিন্তু দ্রুত বিক্রি করার জন্য বর্তমান অবস্থাতেই দিয়ে দিচ্ছি। 💰 দাম: মাত্র ২৫,০০০ টাকা - (আলোচনা সাপেক্ষ) ❌ দরদাম করার সুযোগ নেই। কার্টটি তৈরি করতেই প্রায় ৫৫,০০০ টাকা খরচ হয়েছিল। এখন দীর্ঘদিন পড়ে থাকার কারণে সামান্য কিছু রিপেয়ার/গ্লাসের কাজ প্রয়োজন—এই বিষয়গুলো বিবেচনা করেই মাত্র ২৫K Fixed রাখা হয়েছে। 📍 লোকেশন: ধানমণ্ডি, ঢাকা 👉 যিনি নিতে আগ্রহী, তাকে নিজ দায়িত্বে লোকেশনে এসে সরাসরি দেখে, যাচাই করে এবং পছন্দ হলে নিতে হবে। ছবিতে কার্টের বর্তমান অবস্থা পরিষ্কারভাবে দেখানো হয়েছে। সামনের ছবি, শাটার/ঢাকনা খোলা অবস্থার ছবি এবং ভাঙা গ্লাসের ছবিও দেওয়া আছে—তাই নেওয়ার আগে সরাসরি দেখে নেওয়ার অনুরোধ রইলো। 🔥 Food Business শুরু করার জন্য কম বাজেটে মজবুত একটি বড় সাইজের Food Cart খুঁজে থাকলে এটি ভালো একটি অপশন। 📩 Interested হলে Inbox/Nok দিন। First Come, First Serve — দ্রুত বিক্রি করা হবে।
Seller Musa